বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্লানার্স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ২০১৩ সালে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংস্কৃতি কর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নিমিত্তে এই সংগঠন গঠিত হয়। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিনের অনুষ্ঠান পরিকল্পনাকারীরাই এই সংগঠনের সদস্য। সংগঠনের বর্তমান সভাপতি হিসেবে নির্বাচিত হন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “আজকাল” ও “পরিবর্তন” এর পরিকল্পনাকারী আনজাম মাসুদ,সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন বর্তমান সরকারের উন্নয়নমূলক অনুষ্ঠান “এগিয়ে যাও বাংলাদেশ” এর পরিকল্পনাকারী শাহ আলম শিকদার জয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন “দিনবদল” পরিকল্পনাকারী বোরহান বাবু। আনজাম মাসুদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (বাহাদুর /অজয় ) সহ-সাংস্কৃতিক সম্পাদক ছিলেন বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক উপকমিটির সদস্য ।
শাহ আলম শিকদার জয় বর্তমান স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির দুইবারের উপ-সাংস্কৃতিক সম্পাদক। বোরহান বাবু বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটি ৫ম কংগ্রেস এর কেন্দ্রীয় সদস্য এবং ষষ্ঠ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেনসহ সভাপতি হাসান মতিউর রহমান,আসলাম হোসেন শিহির, আখতারুজ্জামান খোকা, অরুণ সরকার রানা,শামীমা সুলতানা বিথি,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজল, মীর শরীফ হাসান লেনিন। অন্যান্য সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম,শেখ মিলন, সোনিয়া পারভীন শাপলা,মনিরুজ্জামান তালুকদার,শিমুল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আওলাদ হোসেন রুহুল, আশরাফুল আলম পপলু,মিসেস হোসনেয়ারা এমপি, নিলুফার আনজুম পপি এমপি, কবি আসলাম সানি, ড. শাহাদাত হোসেন নিপু, মোঃ মোশারফ হোসেনডা. মোস্তফা জামান, সালমা চৌধুরী,নবীন কিশোর গৌতম,আশরাফুল আলম বিপ্লব,সাদিকুর রহমান মনির।














