বাংলাদেশ সাইবার কমিউনিটি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত একটি সামাজিক সংগঠন

নার্গিস আক্তার

সারা বাংলাদেশের ৬৪ টি জেলা ও বিশ্বের ১০টি দেশ নিয়ে গঠিত এখন সুনাগরিকদের বৃহৎ শক্তিশালী সংগঠন “বাংলাদেশ সাইবার কমিউনিটি”। এই দেশপ্রেমিক সংগঠনের সুনাগরিক সদস্যগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত আদর্শে উজ্জীবীত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সংগঠনটি মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা ও তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য আইনি সহায়তাকারী একটি মানবিক প্রতিষ্ঠান।

সমাজের শান্তিপ্রিয় মানুষের উপর অন্যায়ভাবে নাস্তিক, কাফের বলা, অমানবিক গুজব অপপ্রচার প্রতিরোধের জন্য এই সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরেই সারাবিশ্বে দুঃসাহসিক মানবিক কাজ করছেন। তারা কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে নারী নির্যাতন প্রতিরোধের জন্য কাজ করছেন এবং অসহায় শিল্পীদের জীবনের নিরাপত্তা বিধান করছেন। তাদের এই মানবিক কাজে সহযোগিতার জন্য সারা বাংলাদেশে এই সংগঠনের সদস্য ৫০০ জন বিজ্ঞ আইনজীবী আছেন। যারা এই সংগঠনের সন্মানিত সদস্যদের বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছেন। আসুন, আমরা সকলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুজবমুক্ত নিরাপদ বাংলাদেশ বিনির্মান করি। সেলক্ষ্যে আপনি যেকোন জায়গা থেকে “বাংলাদেশ সাইবার কমিউনিটি’র”একজন সন্মানিত সদস্য হিসেবে অতি সহজেই যোগ দিতে পারেন।

Facebook Comments Box