আইসিবি কর্মকর্তা সমিতির সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক তাপস

সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি ) এর কর্মকর্তা সমিতির ১৯ তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ফারুক- তাপস পরিষদ বিজয়ী হয়েছে। সভাপতি- মো: ফারুক আলম,সহ-সভাপতি -মোহাম্মদ তৌহিদ আহমদ, সাধারণ সম্পাদক- তাপস ঢালী, সহ: সাধারণ সম্পাদক- মাঈনুদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক-মো: মাসুদ রানা প্রাং, কোষাধ্যক্ষ- মাসুম বিল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক-মো: খায়রুল ইসলাম, প্রকাশনা সম্পাদক- মো: মোহাই মেনুল ইসলাম,ক্রীড়া সম্পাদক- মো: তরিকুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক- ফয়ছাল কবীর, নির্বাহী সদস্য হিসেবে মো: সোহেল আহমদ, এ .কে .এম. মশিউর রহমান, খালেদ মোর্শেদ নির্বাচিত হন। সম্প্রতি আইসিবি অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই কমিটির মেয়াদ ০২ বছর।

Facebook Comments Box