আওয়ামীলীগ সরকার পতন ঘটানো এতো সহজ নয়

নাদিম হোসেন খান, চরফ্যাশন, ভোলা :

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, একদফায় আওয়ামীলীগ সরকার পতনের শক্তি নেই বিএনপির। আওয়ামীলীগ সরকার পতন ঘটানো এতো সহজ নয়। তাদের আন্দোলন মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ আওয়ামীলীগ। আন্তর্জাতিক কিছু স্বার্থন্বেসী চক্র বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগকে সজাগ থাকতে হবে। বিএনপি জামাত আন্দোলনের নামে সারাদেশে অরাজগতা সৃষ্টি করছে।তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার ডাকে আগামীতে যে কোন কর্মসূচীতে সর্বদা প্রস্তুত রয়েছে আওয়ামীলীগের নেতাকর্মিরা।

আজ শনিবার ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেছেন। এরপরে ব্রজগোপাল টাউন হল থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্যাসন স্কয়ারে নেতাকর্মিরা সমবেত হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতা মোকাবেলা করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভূতপূর্ব উন্নয়ন করছেন।

আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। দেশের জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।আন্দোলনের নামে বিএনপি- জামাত কোন ধরনের সহিংসতা করলে সমুচিত জবাব দিবে আওয়ামীলীগ।
সাধারণ মানুষকে কস্ট দিয়ে ঢাকামুখী মানুষের প্রবেশপথে সহিংসতার নামে গতিরোধ করে একদফায় আন্দোলন করছে। এখন থেকে ঘরে ঘরে আওয়ামীলীগের দূর্গ গড়ে তুলতে হবে।ঘরে ঘরে আওয়ামীলীগের দূর্গ গড়ে তুলতে হবে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান সভার সভাপতিত্ব করেন।

Facebook Comments Box