আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করে মানুষের ওপর শোষণ করেছে : নাজিমউদ্দীন আলম

নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার। এ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে তারা দেশের মানুষের অধিকার হরণ করেছে। পাশাপাশি বাকরুদ্ধ করে রেখেছে দেশের মানুষকে। এই দেশের মাটিতেই তাদের বিচার হবে। শুক্রবার বিকালে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

দেশের উন্নয়নের লুটপাটের রাজত্ব কায়েম করেছে উল্লেখ করে আলম বলেন, আওয়ামীলীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের জণগনের সাথে প্রতারণা করেছে। তিনি আরো বলেন, গত বিএনপি সরকারের সময় আমি যখন এমপি ছিলাম তখন চরফ্যাশনে কোনো নৈরাজ্য হয়নি। চরফ্যাশনে উন্নয়নের পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রেখে শান্তি প্রিয় মানুষের কল্যাণে কাজ করেছি। আর আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই দেশে নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের ওপর শোষণ করেছে।

জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সিনিয়র সহ সভাপতি আ ন ম আমিনুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, উপজেলা বিএনপির সাবে যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকদলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা শ্রমিকদলে সভাপতি মীর আজাদ, উপজেলা ছাত্রদলে সভাপতি আলি মুর্তজা ও সাধারণ সম্পাদক জাহান সিকদার, চরফ্যাশন চাউল আড়ৎদার সমিতির সভাপতি হারুন অর রশিদ সহ প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীদের আগমনে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়।

Facebook Comments Box