নাদিম হোসেন খান, বিনোদন
দেশের এক সময়ে জনপ্রিয় ধারাবাহিক “পালকি” নাটকের সহকারী পরিচালক মোর্সেদ সুমন । বর্তমানে আসছে ঈদুল আযহা নইম প্রোডাকশনের প্রোযোজনায় কমেডি নাটক “আবু বাবু” । তন্ময় মুক্তাদির রচনায়,মোর্সেদ সুমন পরিচালনায়, ক্যামেরা ছিল এফকে সুমন । অভিনয় শিল্পীরা হলেন মিলন ভট্র,সীমান্ত আহমেদ,হান্নান শেলী,মিঠু,মেহরীম,চাদঁনী, হিয়া মনি,সোহেল খান,মুক্তা এবং শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন মুজাইনা সাইদ পুশ্পী, তানজিদ নাবিদ তাহসীন সহ আরো অনেকে ।
সুমন জানান, এই নাটকে কমেডি গল্পটি ভক্তদের বিনোদনের কোন কমতি না হয় এজন্য নিরলস কাজ করে যাচ্ছি, দুই ভাই আবু এবং বাবু এদের মধ্যে আবু সারাদিন ঘুমায় এবং বাবু শুধু সারাদিন খায়। দুই ভাইয়ের হাসি কান্নার মজার নাটক হবে আশাকরি
একটা ব্যতিক্রম গল্প দর্শকদের উপহার দিচ্ছি যেখানে আমাদের সমাজে এমন কিছু ঘটনা মুখোমুখি হতে হয় অনেক পরিবারকে।
ইতি মধ্যে সোশ্যাল মিডিয়াতে নাটকটির টিজার প্রকাশ পেয়েছে ভবিষৎতে নইম প্রোডাকশন প্রোযোজনায় দর্শকদের চাহিদা ধরন অনুযায়ী নাটক ইউটিউবে পাওয়া যাবে।
















