চরফ্যাশনে সাবেক মাদ্রাসা অধ্যক্ষের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা :

চরফ্যাশন উপজেলার দুলারহাট ডিগ্রী কলেজের অধ্যাপক নেছার উদ্দিনের পিতা ও কুচিয়ামোড়া (ডিগ্রী) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: মোহাম্মদ আলী(৮৫) বাধ্যর্কজনিত কারণে শুক্রবার ভোর সাড়ে ৫টায় নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন)।

তিনি ছেলে মেয়ে নাতি নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে জান। জুমাবাদ আমিনাবাদ ইউনিয়নের তালুকদার চৌমুহনী বাজার জামে মসজিদে তার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Facebook Comments Box