টিম চিলেকোঠার সাথে চরফ্যাশন থানার নতুন ওসির সাথে মতবিনিময়

নাদিম হোসেন খান (ভোলা) চরফ্যাশন

চরফ্যাশন উপজেলা সদর থানার নতুন অফিসার ইনচার্জ সাথে চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরন করেন,পরে সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে চরফ্যাশন থানা চত্বরে টিম চিলেকোঠার প্রতিষ্ঠাতা সভাপতি নাদিম হোসেন খাঁন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় টিমের উপদেষ্টা ইউসুফ হোসেন ইমন, সহ সভাপতি সুমন, সাধারণ সম্পাদক রনি, সাংগঠনিক সম্পাদক সাকিল, মহিলা টিম লিডার ফারজানা লাকি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান করোনা কালীন সময়ে টিম চিলেকোঠার স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম জন্য।
এবং এ ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান, তিনি আরো আহ্বান জানান এ সময়ে চরফ্যাশন উপজেলা একমাত্র হাসপাতালে অসচেতন মহলে সচেতন করতে এবং পরিস্কার পরিচ্ছন্ন বজায় রাখার সম্পর্কে ধারনা দেন।

Facebook Comments Box