তারা দেশের বিভিন্ন প্রান্তের, তবুও একই পরিবারের সদস্য

ভ্রমণ পিপাসু বাইকারদের সংগঠন BMC(Bd Motorcycle Club)- গ্রুপের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। ধীরে ধীরে যা এখন প্রায় ২৪ হাজারেরও বেশি সদস্যের একটি পরিবার। ভ্রমণ পিপাসু বাইকারদের নিয়ে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়া, একসাথে পরিবারের মতো সময় কাটানো, সবার সাথে একত্রে দেখা করা এসব প্রায়ই চলতে থাকে। আর এর মধ্য দিয়েই প্রকাশ পায় এক বাইকারের প্রতি অন্য বাইকারের ভালোবাসা। দেশের বিভিন্ন প্রান্তের হলেও, মনে হয় যেমন একই পরিবারের সদস্য সবাই।

সাজেক, চট্রগ্রাম, বান্দরবান, চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় ভ্রমণের পর এইবার Team_BMC ইচ্ছাপোষণ করে কুমিল্লা ভ্রমণে বের হবে। সবাই একসাথে হয়ে একটু মজার সময় কাটানোটাই যেন মূল লক্ষ্য। পহেলা মে, ২০২৩: পূর্বের ধার্য করা সময় মতো ঢাকার টিম একত্রিত হয় মেয়র হানিফ ফ্লাইওভার থেকে এবং চট্রগ্রামের টিম একত্রিত হয় বায়েজিদ লিংক রোড থেকে।

সকাল ৯টার মধ্যেই কুমিল্লা হাইওয়ে হক ইন রেস্টুরেন্টে একত্রিত হয় ঢাকা, সাভার, চট্রগ্রাম এবং কুমিল্লার টিম। ভ্রমণের পরিচালনা করেন গ্রুপের সকলের প্রিয় আনোয়ার হোসেন বাবু, আহসান আখতার জোয়ার্দার, সাব্বির হোসাইন, সামসুল আলম ভুট্টো সহ আরো কয়েকজন। হক ইন-এ নাস্তা করার পর সকাল ১১ টার দিকে Team_BMC-এর ৮২ টি বাইক রওনা দেয় কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত “ম্যাজিক প্যারাডাইস” এর উদ্দেশ্যে। একসাথে ছবি তোলা, আড্ডা মারার পর সকলে বেলা ২ টার দিকে সুইমিংপুল এবং বিভিন্ন ওয়াটার রাইডের মজা নিতে শুরু করে। প্রায় ১২৩+ জন সদস্য একত্রিত হওয়ার কারনে মজাটাও হয় অনেক।

অতঃপর বেলা ৫টার দিকে সকলে একত্রে নাস্তা করে আড্ডা মারার পর রওনা হয় ঢাকা-চট্রগ্রাম বিশ্বরোডের দিকে। সেখান থেকে চট্রগ্রামের টিম বিদায় নিয়ে চট্টগ্রামের দিকে রওনা দেয়, এবং ঢাকার টিম ঢাকার দিকে। এভাবেই শেষ হয় Team_BMC-এর কুমিল্লার ফ্যামিলি ডে। ভবিষ্যতে এমন মজাদার আরো অনেক ভ্রমণ হবে বলে এই গ্রুপের সকল সদস্য আশাবাদী।

মোঃ আনাস ইবনে আরফিন(নিবির) সদস্য, Team_BMC

Facebook Comments Box