পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

তবে এ পর্যন্ত কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেটি জানানো হয়নি বিজিবির পক্ষ থেকে।

Facebook Comments Box