বেনজীরের সম্পত্তি-ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বান্দরবান সদরে ২৫ একর এবং রূপগঞ্জসহ বিভিন্ন জায়গায় জমি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর মধ্যে রয়েছে রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় ৩ কাঠা, বাড্ডায় ৩৯.৩০ শতাংশ জমির ওপর ২টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় ২৫ একর জমি, স্ত্রী জিসানের নামে আদাবর থানার পিসিকালচারে ৬টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নিমুলে সম্পত্তিতে ৬ তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার ও টাইগার এপারেলসের শেয়ার।

Facebook Comments Box