সোমবার ভোলার চরফ্যাশনে ২ ইউনিয়ন পরিষদ নির্বাচন

নাদিম হোসেন খানঁ (ভোলা) চরফ্যাশন

রাত পোহালেই আগামীকাল সোমবার ভোলার চরফ্যাশনে ২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রাত ১২ টা থেকে সকল প্রচার প্রচারনা শেষ হয়েছে। ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল স্ব-স্ব কেন্দ্রে পৌছে গেছে। উপজেলা নির্বাচন অফিস নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

আগামী সোমবার ১১বছর পরে অনুষ্ঠিত হচ্ছে আসলামপুর ও নবগঠিত ওমরপুর ইউপি নির্বাচন। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে আওয়ামীলীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘাত, সংঘর্ষে উত্তাপ ছড়িয়ে পড়েছে।গতকাল প্রশাসন দুই ইউনিয়নের ১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে।

আসলামপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নুরে আলম মাস্টার ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম মিলিটারি (আনারস) এর মধ্যে এবং নবগঠিত ওমরপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রিয়াজুল ইসলাম রিজন (নৌকা) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (আনারস)এর মধ্যে মুল প্রতিদন্ধীতা হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও র‌্যাবের পাশাপাশি কোস্টগার্ড, আনসার বাহিনী ভোটার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তায় কাজ করবেন। ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন এজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চরফ্যাশনে ইউনিয়ন পর্যায়ে সর্বপ্রথম ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোটদান হবে। ২৩ ও ২৪ নভেম্বর দুইদিন ব্যাপী ভোট গ্রহণে দুই শতাধিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান বলেন, ইতোমধ্যে আছলামপুর ও ওমরপুর ইউনিয়নে ১৮ কেন্দ্রই ঝুঁকিপূর্ন হিসেবে প্রশাসন ঘোষণা করেছে। জনস্বার্থে নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা সভায় কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Facebook Comments Box