চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, আওয়ামীলীগ ভারতের ফরমায়েশি সরকার হিসেবে দেশ পরিচালনা করতে গিয়ে জনগনের অধিকার হরন করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলা শহরের সদর রোডে তারেক রহমানের রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্ট্রিজ এর সভাপতিত্বে সমাবেশে নাজিম উদ্দিন আলম এমপি আরো বলেন,ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতকে যা দিয়েছে তা ভারত কোন দিনও ভুলবে না। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,আমার বিশ্বাস দ্রুত এই সরকার নির্বাচিত সরকার এর কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
তিনি বলেন ,আমি দীর্ঘ বছর রাজনীতি করি। তিন তিনবার এমপি হয়েছি। তৎকালীন সময় চরফ্যাশন মনপুরায় কোন রাস্তাঘাট পাকা ছিল না। আমি দক্ষিণ আইচা সড়ক, দুলারহাট সড়ক, বেতুয়া সড়ক, কেরামতগঞ্জ সড়ক,ভূইয়ারহাট সড়ক,সহ চ আঞ্চলিক সড়ক গুলো পাকা করেছি। বিভিন্ন ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছি। শুধু তাই নয়, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স,চরফ্যাশন ৫০ শয্যা হাসপাতাল, দক্ষিন আইচা হসপিটাল, চরফ্যাশন পৌরসভা ভবন। বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা সহজ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছি। অবকাঠামো উন্নয়ন করেছি। আমার আগে তো কেউ এসব কাজ করেনি। আজ অনেকেই বড় বড় কথা বলে।
আমি তাদের মত কোন কমিশন বানিজ্য করিনায়। লুটপাট করিনাই। কারো জমি দখল করিনাই। আমার কোন ভাগিনা-ভাতিজা কিংবা কোন আত্বীয়–স্বজনরা সাধারন মানুষের উপর কোন অত্যাচার নির্যাতন করেনাই। ৩৩টি বছর আপনাদের সেবক হিসেবে কাজ করেছি। দিনের ভোট রাতে করে ১৭ বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা, হামলা দিয়ে জেল জুলুম করে নির্যাতন করেছে। আওয়ামী সরকার একটি জালিম সরকার। তারা ভারতের ফরমায়েশ কায়েম করেছে। এ দেশকে জঙ্গিবাদ বানিয়েছে। দেশের মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেশের বিনিয়োগ বাধাগ্রস্থ করেছে।
আজ যারা সেই আওয়ামী লীগের সাথে আপোষ করে আমার বিরুদ্ধে স্বরযন্ত্র করছে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আমার নেতা তারেক রহমান এর নির্দেশে যে কোন আন্দোলনে আপনাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সেবক হিসেবেই থাকতে চাই।
এই সমাবেশে উপজেলার ২১টি ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা সমাবেশে এসে অংশ গ্রহন করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মতিন,বিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার হুমায়ুন কবির,আব্দুস সাত্তার,মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আশরাফুর রহমান দিপু মীর শাহাদাত হোসেন সায়েদ ফরাজীসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
















