এনামুল আহসান আশিব, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, হাসিনার প্রতি আস্থা রাখুন, তিনি সব সময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন। মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার দুপুর ১.৩০মিঃ ভোলার চরফ্যাশন সরকারী ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘুর্ণীঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে আছেন এবং তাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ভোলার উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে অসহায় মানুষের খোঁজ খবর নেন।
তিনি বলেন, আপনারা জননেত্রী শেখ প্রতি আস্থা রাখুন, তিনি উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ ঘুর্ণিঝড় রেমালের আঘাতে বসতঘর হারিয়ে যারা এখনও খোলা আকাশের নীচে বাস করছে তাদের পুনর্বাসন ও তাদের সমস্যা সমাধানে কাজ করছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, ভোলা জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক,উপজেলা আ.লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি,মেয়র মোঃ মোরশেদ,প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আ.লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র।
চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান।
















