উইমেন এমপাওয়ারমেন্ট এ্যাওয়ার্ড পেলেন শিউলি আক্তার রোজা

নিজস্ব সংবাদদাতা

উইমেন এমপাওয়ারমেন্ট এ্যাওয়ার্ড পেলেন ডিজিটাল ক্রিয়েটর শিউলি আক্তার রোজা। গত ২৭ সেপ্টেম্বর পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত “পর্যটনের উন্নয়নে করণীয়” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে সাউথ এশিয়ান বিজনেস পার্টারশিপ নামক একটি সংগঠন। সেখানেই তাকে এই সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটনের উন্নয়নে সরকারের সব সেক্টরকে এক যোগে কাজ করতে হবে। সেই সাথে উন্নয়নে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সবগুলো খাতকে ঢেলে সাজাতে হবে বলে জানিয়েছেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. আবু তারিক বেলন, পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে। প্রতিবেশি দেশগুলো বিশ্ব পর্যটনের প্লাটফর্মে অনেক এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে পরছি? কারণ অনুসন্ধান করে স্টেকহোল্ডারদের নিয়ে আগাতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব এমএ বাশার আবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনুসহ প্রমুখ।

Facebook Comments Box