চরআইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচার “চরআইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

আজ ২৬ মার্চ শনিবার সকাল দশটায় ওই মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ভোলা জেলা পরিষদের সদস্য মোঃ আঃ রব মিয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন বিপ্লব।

মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্র -ছাত্রীরা কুরআন তিলাওয়াত, হামদ -নাতে , রচনা প্রতিযোগিতা ও দেশাত্মবোধক গানের পর্বে অংশ গ্রহন করেন। দুপুরে বিভিন্ন পর্বে অংশগ্রহনকারী বিজয় ছাত্র- ছাত্রীর মাঝে প্রধান অতিথিসহ অন্যরা পুরস্কার বিতরণ করেন।

পুরো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা মোঃ জহিরুল ইসলাম।

Facebook Comments Box