পটুয়াখালী জেলা প্রশাসকের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবের কাছে অভিযোগ করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সদস্য, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাউফল থানার বগাই উনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম জামান আহমেদ। গত মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবের কাছে অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশকে সম্পূর্ণ নিরক্ষরতার অভিশাপমুক্ত করা হবে বলে যে প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন তারই অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পিডিইপি-৪ এর আওতাধীন আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচিটি চালুকরণে সময়ক্ষেপনসহ বাধাদান প্রদান করছেন পটুয়াখালীর জেলা প্রশাসক নিজেই।
অভিযোগে এম জামান আহমেদ আরো উল্লেখ করেন যে, গত ৪ ডিসেম্বর ২০২১ইং তারিখে পিডিও’র বিরুদ্ধে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এবং১৬ ফেব্রুয়ারী ২০২১ তারিখের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক বরাবরে দাখিলকৃত অভিযোগ গত ২মার্চ ২০২১ তারিখে মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং গত ২৪ মে ২০২১ তারিখে জেলা প্রশাসক,পটুয়াখালী বরাবরে প্রত্যাহারের কারন সমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে প্রত্যাহার করি। জামান আহমেদ বলেন, তদন্ত কর্মকর্তা হিসেবে গত ২৭ মে ২০২১ তারিখের পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মানস চন্দ্র দাসতদন্ত কালে অত্র তদন্ত কর্মকর্তার নিকট অভিযোগ প্রত্যাহারের কারণ পুনরায় লিখিতভাবে আবেদন দাখিল করি। কিন্তু তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে তার প্রত্যাহারকৃত অভিযোগটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ না করে জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে প্রত্যাহারকৃত অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাবরে অভিযোগ আকারে উত্থাপন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিষয়টি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মহাপরিচালককে তদন্ত করে ব্যব¯’া নেয়ার নির্দেশ প্রদান করেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির তদন্তকালে জামান আহমেদ তদন্ত কর্মকর্তার নিকট গত ৩ জানুয়ারী ২০২২ তারিখ লিখিতভাবে অভিযোগটি প্রত্যাহারের পুনরায় আবেদনপত্র দাখিল করেন। যার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবের নিকট দাখিল করেন।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক জামান আহমেদের দাখিলকৃত অভিযোগ প্রত্যাহারের আবেদনটি আমলে নিয়ে অভিযোগটি নিস্পত্তি করেন। জেলা প্রশাসক,পটুয়াখালী বিষয়টি আমলে না নিয়ে বারবার প্রত্যাহারকৃত অভিযোগটি উত্থাপন করেন বলে জানান এম জামান আহমেদ। যার ফলে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার-২০১৮ এ থাকা আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচিটি চালুকরণে সময়ক্ষেপনসহ বাধাগ্র¯’ হ”েছ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কর্তৃক বিষয়টি নিষ্পত্তি হওয়া সত্বেও অনুরুপ অভিযোগটি জেলা প্রশাসক পটুয়াখালী কর্তৃক পুনরায় মন্ত্রিপরিষদ সচিব বরাবরে উত্থাপিত হওয়ায় বেশ বিব্রতবোধ মনে করেন এম জামান আহমেদ। তাই জনগুরুত্বপূর্ন কর্মসূচিটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে পিডিও সং¯’ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ থেকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় কর্তৃক অব্যাহতি প্রদানের রায় পুনঃবহাল রেখে পিডিও সং¯’াকে কাজের সার্বিক সহযোগীতা করার জন্য জেলাপ্রশাসক, পটুয়াখালীকে মন্ত্রিপরিষদ সচিব কর্তৃক নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন বলে মনে করেন জামান আহমেদ। উল্লেখ্য, আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচিটি চালুকরণের সাথে পটুয়াখালী জেলার ৬’শত ২০ জন লোকের কর্মসং¯’ান এবং ১৬হাজার ৮’ শত শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন নির্ভর করছে।















