নাদিম হোনেস খান, (ভোলা ) চরফ্যাশন
শান্ত প্রিয় চরফ্যাশন পৌর এলাকায় কিছুদিন যাবত একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র দিনে দুপুরে লোকজন না থাকা বাসাবাড়িতে চুরি করে আসছে৷ স্বর্ণালংকার, নগদ টাকা এবং ছোট ছোট দামী মালামাল হচ্ছে তাদের মূল টার্গেট৷ এরই মধ্যে প্রায় ২০ টি বাসাবাড়িতে এই চক্রটি দুর্ধর্ষ চুরি করেছে৷ তার মধ্যে চরফ্যাশন থানা সংলগ্ন আনোয়ার মালতিয়ার বাসা, আলাউদ্দিন কমিশনারের বাসা, সিমলা গার্মেন্টসের মালিক জাকির হোসেনের বাসা, চরফ্যাশন হাসপাতালের পশ্চিম পাশে ৪ তলা বাসাটি হচ্ছে উল্লেখযোগ্য৷
একই সাথে তাল মিলিয়ে চরফ্যাশন পৌর এলাকায় হরহামেশাই হচ্ছে মোটরসাইকেল চুরি৷ সকল চুরির বিবরণ ও সিসিটিভির ফুটেজ সহ থানায় মামলা করলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত আটক করতে পারেনি কোনো চোর বা উদ্ধার করতে পারেনি মালামাল৷
এসকল দুর্ধর্ষ চুরি বন্ধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আকুতি জানিয়েছেন চরফ্যাশন পৌরবাসী।















