ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ফতেপুর তুষার সিরামিকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বেড়েরপাড় গ্রামের ভ্যানচালক শাহ আলম ভ্যান নিয়ে খালিশপুর থেকে ফতেপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা তার ভাতিজা রাজু তার উপর হামলা চালায়।

রাজু লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box