জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Facebook Comments Box
















