নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ব্যাডমিন্টন টুর্ণামেন্টে
চ্যাম্পিয়ন হাসান-টিপু, রানার্সআপ জাফর ও সাইদুল

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এনটিভির সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ গুরু ও এলজিআরডির পিআরও টিপু জুটি। আর রানার্সআপ হয়েছেন দৈনিক সংগ্রামের রিপোর্টার মোহাম্মদ জাফর ইকবাল ও ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম জুটি। গত মঙ্গলবার রাতে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে ১৫টি জুটি অংশ নেন।

টুর্ণামেন্ট উপলক্ষে পার্ক প্রাঙ্গণে আয়োজন করা হয় হাঁস পার্টি। এছাড়া ছিল সদস্য ও আগত অতিথিদের জন্য র‌্যাপল ড্র’র ব্যবস্থা। সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, বায়যমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুজ্জামান, সংগঠনের সাবেক সভাপতি অমিতোষ পাল, সাবেক সাধারণ সম্পাদক সোহেল মামুন, সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তী প্রমুখ।

Facebook Comments Box