নাদিম খাঁন , চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
বিএনপির একটিং চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্বে সকল মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে চরফ্যাশনে জাতীয়তাবাদি কৃষকদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার বিএনপি’র কার্যালয়ের সামনে কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশ সফল করার লক্ষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদলের নেতাকর্মীরা যোগদান করেন।
কর্মী সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি আ.ন.ম আমিনুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউসুফ হোসেন, সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান আলমগীর, ভোলা সদর কৃষকদল নেতা মোঃ মাইনুদ্দিন সাজি, সহ সভাপতি রনি মিন্টিজ
সমাবেশের সঞ্চালক হিসেবে ছিলেন, চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।
















