২৫০ দোকান উচ্ছেদ ও দুই কিলোমিটার রাস্তা-ফুটপাত দখলমুক্ত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৯ নং ওয়ার্ডের আওতাধীন গুলশান-১ ও গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা কারা হয়েছে। এসময় অন্তত ২৫০টি দোকান উচ্ছেদ করে প্রায় দুই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। সোমবার ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান। দুটি রেস্তোরায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করায় সতর্কতামূলক নোটিশ প্রদান করা হয় এবং একটি রেস্তোরার ট্রেড লাইসেন্স যথাযথ না থাকায় তা বাতিলের প্রক্রিয়া চলমান আছে।

এসময় মোঃ জুলকার নায়ন বলেন,’রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের ফলে যানজটও অনেক বেড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box