চরফ্যাশন আইনজীবী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

চরফ্যাশন (ভোলা )প্রতিনিধি:

চরফ্যাশন আইনজীবী সমিতির ২০২৫ ইং সনের কার্যকরী নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ জানুয়ারি) দুপুর ২টায় চরফ্যাশন বার এসোসিয়েশনের কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এডভোকেট মাহবুবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাঁধন । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট মো: ছালেহ উদ্দিন (বর্তমান কমিটির কার্যকরী সদস্য) , এডভোকেট লিয়াকত আলী(বর্তমান কমিটির কার্যকরী সদস্য), এডভোকেট মোজাম্মেল হক, এডভোকেট ছিদ্দিক মাতাব্বর,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম (বর্তমান কমিটির সহ-সভাপতি) ও নব নির্বাচিত ধর্ম,ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এডভোকেট হযরত আলী হিরণ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলায়াত করেন এডভোকেট মো: মহিববুল্লাহ ও গীতা পাঠ করেন এডভোকেট রাস বিহারি দে। এ সময় চরফ্যাশন বারের আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box