নাদিম হোসেন খানঁ, (চরফ্যাশন-ভোলা)
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর ও বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় নদী ভাঙন রোধে একটি প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার প্রকল্পটি একনেক অনুমোদন হয়।
এ খবরে ভাঙন কবলিত দ্বীপ এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। সাধারন জনগণ খুশিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সহ সংশ্লিষ্ট সকলের জন্য মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ ছাড়া মনপুরায় স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে ঢোল-সানাই বাজিয়ে মাইকিং করে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করা হয় বলে জানান স্থানীয় আওয়ামীলীগের সম্পাদক জাকির হোসেন মিয়া। বিচ্ছিন্ন দ্বীপ মুজিব নগরের বাসিন্দা সিরাজুল ইসলাম ও মনপুরার হানিফ হাওলাদার বলেন, মেঘনা ও তেঁতুলিয়ার অব্যাহত ভাঙনের ফলে চাষাবাদের জমিসহ ভিটাবাড়ি হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। নদীর এ করালগ্রাসে দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা ভেঙে যাওয়ায় হাজার,হাজার হেক্টর আবাদি জমি,বন,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিলীন হয়েছে হাজারো মানুষের ঘরবাড়ি। এখান আমারা নদী ভাংগন হতে রক্ষা পাবো ইনশাআল্লাহ। প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, মেঘনা ও তেঁতুলিয়ার অব্যাহত ভাঙনরোধে গৃহীত হওয়া প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় অনুমোদন করেছেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে মুজিবনগর ও মনপুরা নদী ভাঙন থেকে রক্ষা করার পাশাপাশি টেকসই বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এর আওতায় চলে আসবে। যার ফলে এ এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সহ জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।
















