নীলফামারীতে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল ইসলাম মোল্লা বাবু নামে এক ব্যবসায়ী। নিহতরা হলেন—আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তাঁর বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।
শুক্রবার (২ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নীলফামারী সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবু নিজে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
Facebook Comments Box
















