এনামুল আহসান আশিব, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
কোনরকম সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত তেমন অংশগ্রহণ না হলেও বড় ধরনের কোনরকম সংঘর্ষ হয়নি।২১টির ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। উপজেলার ১৩১ টি ভোটকেন্দ্রে এ ভোট গ্রহণ করা হয়। নির্বাচন অফিস সূত্রে জানাযায় ৩৬ টি ভোট কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে গ্রহণ করা হয়। আজ রাত সহকারী রিটার্নিং অফিসার চরফানের উপজেলা নির্বাহী অফিসার নওরিন হক উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে জয়নাল আবেদীন আখন (মটর সাইকেল ) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে,নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ৬৮ হাজার ৩শত ৩৫ তার নিকটতম প্রতিবন্ধী মোঃ ফিরোজ ভোট পেয়েছেন দশ হাজার ৯শত ৮৫। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃছাদেক মিয়া (তালা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৬ হাজার৭ শত২৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নোমান বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০৷হাজার ৮শত২৩।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা বেগম মিলা ( কলস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৬ হাজার ৭শত২৪ তা নিকটতম প্রতিবেদন দিই হাসিনা বেগম প্রতীক নিয়ে ১৭ হাজার ৮শত ৮৬। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ৮৭হাজার ৫শত ৮১ জন ভোটার অংশগ্রহণ করেন। এতে করে ভোট কাস্টিং এর পরিমাণ ছিল ২২.০১%।
















