ভোলা জেলা প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার, কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মৃত্যু অলিউল্লার ছেলে মোহাম্মদ শাহিন হাওলাদার (২৮) কথিত ‘জিনের বাদশা’ সেজে দীর্ঘদিন প্রতারণা করে আসছে। ইতিমধ্যে বহু মানুষের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। শুধু তাই নয় এর পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার এই অবৈধ কার্যক্রম এখনও চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মোহাম্মদ শাহিন হাওলাদার এক সময় ট্রলির ড্রাইভার ছিল। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করেন তিনি। মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়েছেন জ্বীনের বাদশা নামক এই প্রতারক। শুধু তাই নয় এর পাশাপাশি মাদক ব্যবসাও করছেন তিনি। এলাকায় তিনি মাদকের সম্রাট হিসাবে পরিচিত। ভোলা জেলার বড় বড় ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার নামও জড়িয়ে আছে। যাতে তাকে কেউ সন্দেহ না করে এজন্য ভালো ছেলে ছদ্মবেশ ধারণ করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে মোহাম্মদ শাহিন হাওলাদার।
স্থানীয়রা জানান, সে একসময় ট্রলির ড্রাইভার ছিল। এখন জিনের বাদশা সেজে গভীর রাতে মানুষের সাথে প্রতারণা করছে। এসব করে সে এখন পাঁচতলা ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করছে। অথচ এক সময় অসহায় জীবনযাপন করেন তিনি। এক সময় তার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করছে। কিন্তু এখন তার টাকার কোন অভাব নেই। তিনি সব সময় মোটরসাইকেল নিয়ে চলাফেরা করেন, এমনকি তার বাসায় সিসি ক্যামেরাও লাগানো রয়েছে। তিনি এমন কি কাজ করেন যে তার বাসায় সিসি ক্যামেরা পর্যন্ত লাগানোর প্রয়োজন হয়।
স্থানীয়রা জনগণের স্বার্থে তার এতো টাকার উৎস কোথা থেকে আসছে তা বের করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। এই লেবাসধারী প্রতারককে দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। না হয় যুবসমাজকে নেশাগ্রস্ত করে ধ্বংস করবে। পাশাপাশি সাধারণ মানুষকে প্রতারণা করে নিঃস্ব করবে।
















